সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২০শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:১১

সিদ্ধিরগঞ্জে একটি জলাশয় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ডাম্পিং সংলগ্ন একটি জলাশয়ে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।এসআই মোঃ শাহআলম জানায়, নিহত ব্যক্তির মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের লক্ষ্যে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও কোনো পরিচয় সনাক্ত করতে পারেনি তারা। পুলিশের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। যেহেতু লাশটি অর্ধগলিত তাই মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ময়নাতদেেন্তর মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা