শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১১:৪০

বন্দরে বসতঘরে গ্যাস বিস্ফারণে দগ্ধ শিশু মারুফের মৃত্যু, বাবা মা আশংকাজনক

বম্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের বাবা – মা ও একমাত্র শিশু সন্তানসহ তিনজনের মধ্যে মারুফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিশু মারুফের মৃত্যুর পর তার বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানাগেছে৷ গত শুক্রবার ভোরে বন্দরের কুড়িপাড়া চাপাতলীর সেলিমের টিনশেড বসত ঘরে থাকা গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের মতে মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের (২৪) ৮৫ শতাংশ এবং মা বিউটি বেগমের (৮০) এবং মারুফ (১০) এর ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে৷
ফায়র সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে তারা ধারণা করেন, গ্যাসের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে৷ বিষয়টি তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তারা৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা