শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:৩২

ডেমরা থানার নতুন ওসির সঙ্গে সাংবাদিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ডেমরা প্রতিনিধি : রাজধানীর ডেমরা থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিনের সঙ্গে ঢাকা-ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকদের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারী) দিনগত রাত ১০ টার দিকে ডেমরার ষ্টাফ কোয়ার্টার সমতট কমপ্লেক্স ভবনে ওই ক্লাব কার্যালয়ে এ সভা হয়।
এ সময় ডেমরা থানা এলাকার আইন-শৃঙ্খলার বিষয়সহ সার্বিক পরিস্থিতি ও নানা অপরাধ-প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে যথাযোগ্য সমন্বয়ভিত্তিক সম্পর্ক বজায় রেখে এলাকার শ্ঙৃখলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার বিষয়েও বিষদ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর টিভির সাংবাদিক জাহাঙ্গির আলম হানিফ, ইন্ডেপেন্ডেন্ট টিভির মো.নাহিদ কামাল, চ্যানেল আই টিভির মো. শওকত হোসেন লিঙ্কন, একাত্তুর (৭১) টিভির মো. সোহাগ, জি টিভির মো.আশিকুর রহমান হান্নান, বিজয় টিভির মো. শরিফ হোসেন লিটন, চ্যানেল-২৩ এর মো. ইমরান মুন্সি, দৈনিক সমকাল পত্রিকার মো.শাহজাহান জনি, দৈনিক কালের কন্ঠ ও মাই টিভির মো. আসাদুজ্জামান নূর, দৈনিক আমাদের সময়ের মিজানুর রহমান, ডেইলি বাংলাদেশ টুডে’র মো. হারুন-অর-রশিদ, আমাদের অর্থনীতি পত্রিকার মো. বশির উদ্দিন, দৈনিক জনতার নূর আলম ভূঁইয়া, দৈনিক দর্পন প্রতিদিন’র আব্দুস সালাম, দৈনিক আমার বার্তার মো. নাদিম, দৈনিক অন্য দিগন্তের মো. পারভেজ ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমূখ।
ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা