সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জোর পাইনাদী পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় পাইনাদী পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বিএসসি, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক , সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী। উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন ১ নং ওয়ার্ডে আওয়ামী যুবলীগের নেতা মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম,যুবলীগ নেতা হুমায়ূন কবির,যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছা সেবক লীগ নেতা জহিরুল ইসলাম, বুলবুল আহমেদ, ইলিয়াছ মোল্লা, আলমগীর ও ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাদক সমাজের জন্য মরণব্যাধি, যুব সমাজকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করতে হবে , তাহলে লেখাপড়া ও ভাল কাজের প্রতি মনোযোগি হবে।এই ওয়ার্ডে যত মাদক সেবক আছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে সাবধান করেন,অন্যথায় আপনারা যদি সাহস নাপান তাহলে আমার মাধ্যমে লিষ্ট দেন।আমি থানার ওসি সাহেবকে দিয়ে এই ধরনের মাদক ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।এ সময় কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।