শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:৩২

নরসিংদী হাসপাতালে তরুণীর লাশ ফেলে পালালো স্বজনরা

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাত এক তরুণীর (২৪) লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার সকালে বিষপান করার কথা বলে ওই তরুণীকে তিন-চার জন ব্যক্তি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বর চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করলে লাশ ফেলে পালিয়ে যায় স্বজনরা। পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই তরুণীর লাশের সুরতাহাল সংগ্রহ করে। এছাড়া তার পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা হচ্ছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা