শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:৩৩

মির্জাগঞ্জের ১ নং মাধবখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে আব্দুল হক মিয়াকে দেখতে চায় ওয়ার্ডবাসী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের অওয়ামীলীগ নেতা জনদরদী সকলের বন্ধু সদালপী আব্দুল হক মিয়াকে ৮ নং ওয়ার্ডবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চায়। কারন আব্দুল হক যে কোন মানুষের বিপদ আপদে ছুটে যান সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। দলমত ভুলে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান বলেই ওয়ার্ডবাসী আরো বেশী সেবা পাওয়ার আশায় আব্দুল হক মিয়াকে ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাচ্ছেন। ওয়ার্ডবাসীদের সাথে আলাপকালে তারা জানায়, আব্দুল হক মিয়া আওয়ামীলীগের একনিষ্ঠ একজন কর্মী ও নেতা। দলকে যেমনি ভালবাসেন ঠিক তেমনি ওয়ার্ডের মানুষকেও ভালবাসেন। মানুষের বিপদ আপদেসহ নানা সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোই যেন নেশা হয়ে দাঁড়িয়েছে। মানুষের উপকার করতে পারলেই যেন জননেতা গরীব দুঃখীসহ সকল মানুষের বন্ধু আব্দুল হক মিয়া সুখ খুঁজে পান। তাই আসন্ন ইউপি নির্বাচনে ওয়ার্ডবাসী আব্দুল হককে মেম্বার পদে দাঁড়ানোর আহবান জানান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা