শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২৮

পুটয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটায় ষ্টীলের ব্রিজ ভেঙ্গে মাদ্রাসার সুপার নিহত

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা এলাকায় শ্রীমন্ত নদীর ষ্টীলের ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে আইয়ুব আলী (৫৫) নামে এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। মাদ্রাসার সুপার আইয়ুব আলী কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকির বদরপুর গ্রামে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আলী বলেন, মাদ্রাসার সুপার আইয়ুব আলী মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নেওয়ার জন্য ব্রিজের উপর অপেক্ষা করছিলেন। এ সময়ে ব্রিজটির উপর একটি অটো, একটি মোটর সাইকেলও ছিল। আচমকা ব্রিজটি ধসে শ্রীমন্ত নদীতে ডুবে যায়। পরে রাত ১০ টার দিকে আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা