রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১২

নওগাঁয় প্রেমিকার সঙ্গে রাত্রিযাপন করতে গিয়ে ধরা, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রেমিকার সঙ্গে রাতে থাকার সময় গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর পুলিশের উপপরির্দশক (এসআই) আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাকে সাময়িক বরখান্ত করে নওগাঁ পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, আরিফুল ইসলাম বদলগাছী থানার উপপরির্দশক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) কেএমএ মামুন খান চিশতিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার কদমগাছী গ্রামে একটি বাড়িতে প্রেমিকাকে ডেকে নিয়ে আসেন এসআই আরিফুল ইসলাম। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ওই নারীসহ এসআই আরিফুল ইসলামকে আটকে রেখে বদলগাছী থানায় খবর দেয়। এরপর পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে এসআই আরিফুল ইসলামকে উদ্ধার করে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা