রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:০৫

বগুড়ার শিবগঞ্জে এক সতিনকে জেতাতে স্বামীর সঙ্গে মাঠে দুই সতিন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন এক সতিন। নির্বাচনে জয় পেতে ওই সতিনের সঙ্গে দিনরাত মাঠে চষে বেড়াচ্ছেন তার অপর দুই সতিন। বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী ওই নারীর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় তিন সতিনকে একসঙ্গে দেখে ভীড় জমাচ্ছেন উৎসুক ভোটাররা।পৌরসভাটির ২ নম্বর ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাজেদা বেগম। তাকে জেতাতেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তার দুই সতিন মিনু বেগম, রেনু বেগম। সঙ্গে আছেন তাদের স্বামী আব্দুস সামাদও। মিনু ও রেনু ছাড়াও মাজেদা বেগমের আরেকজন সতিন আছে। তিনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় তার প্রচারে অংশ নিতে পারছেন না। তবে সতিন মাজেদা বেগমের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।কয়েকজন ভোটার বলেছেন, বর্তমান সময়ে যখন সতিনদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত হয় না, তখন এক সতিনের জয়ের জন্য আরও দুই সতিন অক্লান্ত পরিশ্রম করে ভোট চাচ্ছেন। এটি বিরল ঘটনা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা