বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ১১:৫৬

মানবিক পুলিশ কর্মকর্তা কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টারঃ
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে গত ৪ মাসে কাঁচপুর হাইওয়ে পুলিশ নবরুপে সেজেশে। থানা কম্পাউন্ডের চেহারা যেমন পাল্টে দিয়েছেন ঠিক তেমনি পাল্টে দিয়েছেন এই থানার অতীতের সকল অভিযোগ ক্ষোভ ও গ্লানি। মানুষের সেবার স্থানে রুপান্তরিত করে তোলা হয়েছে। কেউ এখন এই থানায় গিয়ে কোন প্রকার হয়রানির শিকার হচ্ছেনা। খুব সহজেই পেয়ে যাচ্ছেন কাঙ্খিত সেবা। হাইওয়ে পুলিশের কোন সদস্যের বিরুদ্ধেও এখন মানুসৈর নেই কোন অভিযোগ। আর এ কাজটি করতে সক্ষম হয়েছেন গত ১৩/৯/২০২০ তারিখে টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা থেকে কাঁচপুর হাইওয়ে থানায় যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। সরেজমিনে গতকাল বুধবার কাঁচুপর এলাকায় ঘুরে বিভিন্ন পেশার লোকজনের সাথে আলাপকালে এসকল তথ্য পাওয়া গেছে। কাঁচপুর হাইওয়ে থানার ভেতরে প্রবেশ করতে যেন অচেনা এক নতুন জায়গায় প্রবেশ করছি মনে হচ্ছিল। থানার বাউন্ডারী দেওয়াল, থানার ভেতরে এবং বারান্দায় রং দিয়ে সাজানো হয়েছে এবং মেঝেতে করা হয়েছে টাইলস। থানা কম্পাউন্ডকে মানসম্মত করেছেন। একান্ত আলাপকালে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, অতীতে এই থানায় কে কি করেছে মানুষ কতটুকু সেবা পেয়েছে সেটা আমি বলতে চাইনা, আমি কতটুকু সেবা মানুষকে দিতে পারছি এবং পারবো সেটাই মূখ্য বিষয়। তিনি বলেন, মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। এই থানার সকল পুলিশ সদস্যকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, অবৈধপন্থা অবলম্বন করলে, মানুষকে সেবা থেকে বঞ্চিত করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বরে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন। আমরা মানুষকে সেবা দিতে এসেছি,হয়রানি করতে নয়। গত ১৩ই সেপ্টম্বর ২০ সালে কাচঁপুর হাইওয়ে থানা ওসি হিসেবে মনিরুজ্জামান যোগদান করেন, যোগদানের পর থেকে কাচঁপুর হাইওয়ে থানার রুপ পরিবর্তন ও আধুনিকায়ন করে যাচ্ছেন।ঢাকা-চট্টগ্রাম মহাস কের কাঁচপুর থেকে মেঘনা ঘাট এর দুইপাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের কঠোর অবস্থানের কারনে এখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রন রয়েছে। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী কোনো ভাবেই ছাড় দেওয়া হচ্ছে না নিয়ম অমান্যকারীদের। কাঁচপুর, মদনপুর, ভ’লতা, মেঘনা সহ বিভিন্নস্থানে প্রতিদিনই সার্জেন্টরা তাদের দায়িত্ব পালন করছেন, এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দেখা হচ্ছে প্রতিটি যানবাহন কাগজ পত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচপুর হাইওয়ে থানা ওসিসহ পুলিশের প্রতিটি সদস্য করোনা সংক্রমণের মধ্যেও ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । কাঁচপুর হাইওয়ে থানার অধীনে মহাসড়ক রয়েছে প্রায় ৯০ কিলোমিটার। সরকার ঘোষিত কোন প্রকার থ্রীহাইলার যানবাহন চলতে পারবেনা। তার পরও যদি এগুলো আমাদের অগোচরে মহাসড়কে উঠে এবং পাওয়া যায় তবে আমারা সেগুলো আটক করে মামলা দিচ্ছি। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মানবিক পুলিশ হিসবে কয়েক মাসের মধ্যে তিনি মাদকসহ মাদক চোরাকারবারী গ্রেপ্তার,অবৈধ স্থাপনা উচ্ছেদ, মানবিক সেবা দৃষ্টান্ত ও নজর কাড়ার মতো। । তিনি দায়িত্ব ও কর্তব্য পালনে কঠোর অবস্থানে রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পুলিশ সদস্যদের মত তিনি দায়িত্বে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের এ দুর্যোগময় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা ভিত্তিক সংক্রমণ এড়াতে সার্বিক ব্যবস্থা গ্রহন, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটমুখী বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে বিট পুলিম রয়েছে কমিউরিটি পুলিশ এবং থানা পুলিশ সমন্বর করে কাজ করছে। সড়কে থ্রি হুইলার, সিএনজি ,অটোরিক্্রা বের হওয়া যানবাহনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, হাইওয়ে দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।আমি যতদিন এই থানায় আছি থানার বিভিন্ন উন্নয়ন করে যাব, ইতিমধ্যে আপনার দেখছেন থানার গেইট , রং , টাইল্স বিভিন্ন অবকাঠামো রুপ পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে।দুইজন পিকআপ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি,মহাসড়কে নাজমুল (১০)নামে একটি শিশু,সুমাইয়া (১১) নামে শিশু মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দিয়েছি। মদনপুর বাস স্ট্যান্ড অবৈধ স্থাপনা ,মোগড়া পাড় অবৈধ স্থাপনা, ও কাচঁপুর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালা দেওয়া হয়েছে শ্রমিকদের। থানার আশপাশে নিরাপদ সড়ক রাখার জন্য মাইকিং করে অবৈধ যানবাহন উঠতে নিষেধ করা হয়েছে।পুলিশ স্ট্যাফদের অগ্নি নির্বাপক প্রশিক্ষন দেওয়া হয়েছে।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছে। ৮ টা বিট পুলিশ গঠন করে অফিসার ও ফোর্সরা কমিনিটি পুলিশিং এর সাথে কাজ করে যাচ্ছে সবসময়। হাইওয়ে প্রধান অতিরিক্ত পুলিশের আইজিপি মল্লিক ফখরুল ইসলাম বিপিএম ,পিপিএম এর নির্দেশনায় মোতাবেক মহাসড়কে কেনো ধরনের থ্রি হুইলার, নসিমন, অটোরিক্্রা,ইজিবাইক,সিএনজি মহাসড়কে চলতে দিচ্ছি না। তাঁর নির্দেশনা অনুযায়ী হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নির্ভীক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাইওয়ে পুলিশ রিজিয়ন গাজীপুর পুলিশ সুপার আলী আহম্মদ খান এর সার্বিক নির্দেশে মাদকমুক্ত সড়কে পরিবহন থেকেঘুষ দুনীর্তিমুক্ত রেখে নিরাপদ সড়ক ¯েøাগানে হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কাঁচপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ী, চাকরীজীবি, রাজনৈতক দলের নেতৃবৃন্দ এবং পরিবহননেতাসহ বিভিন্ন পেশার লোকজনের সাথে আরাপকালে তারা অকপটে স্বীকার করেনঅতীতের সকল রেকর্ড ভ্গং করে কাঁচপুর হাইওয়ে থানাকে ওসি মনিরুজ্জমান থানাকে জনগনের সেবার স্থা হিসেবে নবরুপ দিয়েছেন। ওসি মনিরুজ্জামান এর সকল কর্মকান্ড দেখে সকল পেশার লোক তাকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা