রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১২

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদা উত্তোলনের সময় ২ চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাংরোড) এলাকায় লেগুনায় থেকে চাঁদা উত্তোলনের সময় হাতে নাতে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ একটি একটি দল। রোববার সকাল সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রুবেল মৃধা (৩১) ও মিজানুর রহমান তালুকদার (২৫)। র‌্যাব- ১১ এর অতিরিক্তি পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও উলে­খ করা হয়েছে, রাশেদের প্রত্যক্ষ মদদে এবং রতনের সহযোগিতায় একটি চক্র দীর্ঘদিন ধরে শিমরাইলে লেগুনা স্ট্যান্ডে চলাচলত প্রতিটি লেগুনা থেকে জোরপূর্বক থেকে ১৫০/ ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। ভুক্তভোগী লেগুনা চালক ও হেলপারদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে রুবেল মৃর্ধা ও মিজানুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ্তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের ২৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের একটি খাতা জব্দ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দাওয়র করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা