রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২২

গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের টার্মিনাল নির্মাণ কাজের টেন্ডারের কার্যাদেশ স্থগিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের ৬ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোডে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের ট্যাংকলরী পার্কিং এর জন্য টার্মিনাল নির্মাণ কাজের ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কারণে টেন্ডারের কার্যাদেশ স্থগিত করা হয়েছে। ফলে ঠিকাদার এর কারণে টেন্ডারের কার্যাদেশ স্থগিত হওয়ার কারণে টার্মিনাল নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।জানাগেছে, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা শাখার এসওরোডে রেলওয়ের লিজকতৃ ৮৫ শতাংশ জমির মধ্যেএকটি টার্মিনাল নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয় । ইতিমধ্যে টার্মিনাল নির্মাণের জন্য এসও রোডের উদয়স্মৃতি ঈদগাঁও সংলগ্ন সড়কের উত্তর পাশে রেলওয়ের পরিত্যক্ত ডোবা জায়গায় নির্ধারণ করা হয়। গত কিছুদিন পূর্বে এই টার্মিানাল নির্মাণ কাজের জন্য টেন্ডারও আহবান করা হয়েছে। এই কাজের টেন্ডার পেয়েছেন নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়ার বোন জামাই বিএনপি সমর্থিত মেসার্স শরীফ এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ শরীফুজ্জামান শরীফ । এই টার্মিনাল নির্মাণের কাজটি ইজিপি টেন্ডারের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে পান শরীফুজ্জামান শরীফ। ঠিকাদারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় মেঘনা প্রেট্রোলিয়াম করপারেশনের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মীর সাইফুল­াহ আল খালেদ ওই টেন্ডারের কার্যাদেশ স্থগিত করে ঠিকাারের কাগজপত্র ও অভিযোগপত্র যাচাই বাছাই করছেন বলে সত্যতা স্বীকার করেন।। ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার সভাপতি আশ্রাফ উদ্দিন বলেন, বিএনপি সমর্থিত ঠিকাদার মেসার্স শরীফ এন্ড ব্রাদার্স এর মালিক শরীফ এই টার্মিনাল নির্মাণ কাজের ঠিকাদারী নেওয়ার জন্য এলাকায় নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আতংক সৃষ্টি করে রেখেছেন, শরীফের ছেলে ফয়সাল মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক বলে জানাগেছে।এই ঠিকাদারীকে কেন্দ্র করে গোদনাইল এসওরোড এলাকায় রক্তক্ষীয় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।টেন্ডারে কার্যাদেশ স্থগিত হওয়ায় এবং কাজটি না পাওয়ার আশংকায় ঠিকাদার শরীফুজ্জামান শরীফ তার লোকজন নিয়ে এলাকায় মহড়া দেওয়া এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। মেসার্স শরীফ এন্ড ব্রাদার্সের মালিক শরীফুজ্জামান বলেন আমি আমার পার্টনার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে নিয়ে ৮০ লাখ টাকায় এই টার্মিনাল নির্মাণের টেন্ডার পেয়েছি। প্রতিপক্ষ শ্রমিকলীগ নেতা আশ্রাফ উদ্দিন লোক পাঠিয়ে নানাভাবে হুমকি দিয়েছেন। বিগত ৩ বছরে ও একটি কাজও পায়নি শরীফ এ প্রসঙ্গে শরীফ বলেন পেয়েছি তবে কোথায় কাজ করেছেন তা তিনি বলতে পারেননি। শরীফ আরও বলেন আমার ছেলে ও সমুন্দি যুবদল ও বিএনপি করে তবে আমি কোন দল করিনা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বন্ধঘোষিত আদমজী জুটমিলের প্রবীণ শ্রমিক নেতা এসওরোড এলাকার বাসিন্দা মোঃ রিয়াজ উদ্দিন রেনু বলেন, টার্মিনাল নির্মাণ হবে এটা একটা সুখবর, তে এলাকাবাসী কেউ বিশৃঙ্খলা চায়না। গোদনাইল মেঘনা ডিপোর ম্যানেজার অপারেশন মোঃ লুৎফর রহমান বলেন, টার্মিাল নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়েছে, খুব তাড়াতারি টার্মিনালের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন টার্মিনাল নির্মিত হলে এসওরোডে রাস্তার মধ্যে আর কেউ ট্যাংকলরী রেখে যানজট সৃষ্টি করতে পারবেনা । সব গাড়ি টার্মিানালে থাকবে অনায়াসে মেঘনা ডিপোতে ট্যাংকলরী আসা যাওয়া করতে সুবিধা হবে বলে মেঘনা ডিপো ম্যানেজার অপারেশন মোঃ লুৎফর রহমান জানিয়েছেন। ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ আশ্রাফ উদ্দিন বলেন আমার বিরুদ্ধে শরীফের অভিযোগ সত্য নয় বলে জনান। আশ্রাফ উদ্দিন বলেন আমি কোন লেঅক পাঠিয়ে শরীফকে কোন হুমকি দেইনি, যদি এমনটা হতো তবে শরীফ আমার বিরুদ্ধে থানা পুলিশ ও জিডিওতো করতেন। তিনি আরও বলেন রেওয়ে থেকে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনকে জমি লিজ পাইয়ে দিতে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি জানিয়ে আশ্রাফ ইদ্দন আরও বলেন ঠিকাদারের কাগজপত্রে ত্র“টি থাকলে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন প্রয়োজনীয় সিদ্বান্ত নেওয়ার ক্ষমতা রাখে সেখানে আমাকে অযথা ঠিকাদার শরীফ দোষারুপ করছেন বলে আশ্রাফ উদ্দিন জানান। বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মীর সাইফুল­াহ আল খালেদ বলেন, টার্মিনাল নির্মাণের টেন্ডারটি ঠিকাদার শরীফ পেলেও তার বিরুদ্ধে অভিযোগপত্র পেয়েছি, অভিযোগপত্র যাচাই বাচাই করার জন্য টেন্ডারের কার্যাদেশ স্থগিত করা হয়েছে। যাচাই শেষে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো বলে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের এমডি মীর সাইফুল­াহ আল খালেদ জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা