শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:৩৮

সারাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে । মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে।ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবেলার মতো টিকাদানেও আমরা সফল হবো।মন্ত্রী জানান, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪ টি হাসপাতালে টিকাদান শুরু হবে।তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। তবে ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা।ভ্যাকসিন নিয়ে যারা বিরুপ প্রচার চালায় তারা কোনভাবেই দেশের মঙ্গল চায় না। ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।টিকা নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্ধোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা