রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৮:১৭

ইট ছুড়ে শিশু রিফানকে হত্যা করে শাকিল: পুলিশ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের পাঁচ বছরের শিশু রিফানুল ইসলাম ওরফে রিফান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অর্ধলগিত লাশ উদ্ধারের তিনদিনের মধ্যে আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মূলহোতাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশের সদস্যরা।রিফান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. শরীফুল ইসলামের ছেলে এবং বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।গ্রেপ্তার হওয়া শাকিল (২২) একই গ্রামের কবির হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর অর্ধলগিত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। এর দশদিন আগে গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিলো শিশুটি। সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে ঘাতক শাকিলকে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাকিল পুরো হত্যাকাণ্ডের রহস্য পুলিশকে জানায়।পুলিশ সূত্র জানায়, সেদিন শিশুটির দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মুখে ইট ছুড়ে মারে শাকিল। এতেই মৃত্যু হয় শিশুটির। হত্যার পর সে শিশুটির লাশ একটি বস্তায় ভরে। এরপর লাশটি লুকিয়ে রাখে ওই গ্রামেই থাকা তাদের একটি অটোরিকশার গ্যারেজে। সেখানে ৭/৮ দিন রাখার পর লাশটি থেকে যখন দুর্গন্ধ বের হতে শুরু করে তখন সেটি নিয়ে ফেলে দেয় নদীতে।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, মামলাটি ছিলো একেবারেই ক্লু-লেস। এরপরও আমাদের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে নিরবিচ্ছিন্ন তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। সর্বশেষ আমরা খুনিকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হই।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা