শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৬:৩৩

সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধা রাবেয়ার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁযের মোগড়াপাড়ায় রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় হাজী রাবেয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃতু্য হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার সময় এ ঘটনাটি ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খবর পেয়ে হাইওয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছেন। রাবেয়া খাতুনের স্বামীর নাম নুর হাজী। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার বলাকি গ্রামে। ওসি মোঃ মনিরুজ্জামান আরও বলেন ঘাতক ট্রাকটি শনাক্তরে চেষ্টা চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা