বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ১:৪৪

কাঁচপুর হাইওয়ে পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেপ্তার, ২৭ টি ছাগল উদ্ধার

শাহজাহান জনিঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবান্দ এলাকা থেকে ধাওয়া করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ষর্ধ ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ ২৭ টি ছাগল উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, রংপুর থেকে চট্রগ্রামগামী টিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো- ব- ১৫- ৭৪৭৬) কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে ৪ জন পুরুষ ও একজন নারী চট্রগ্রাম যাওযার কথা বলে বাসটিতে উঠে। বাসটি লাঙ্গলবন্দ স্থানে পৌছলে বাসের চালক ও সুপারভাইজারকে পিস্তলের ভয় দেখিয়ে বাসটি থামাতে বাধ্য করে। পরে বাসের বক্সে থাকা ২৭ টি ছাগল জোরপূর্বক নামতে বাধ্য করে। পরে ছাগল গুলো নিয়ে গ্রামের মধ্যে চলে যেতে থাকে।বাসের যাত্রীরা এ সময় আতংকিত হয়ে চিল্লাচিল্লি শুরু করলে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টহল এ এসআই রুবেল শেখ ডাকাতদের ধাওয়া করে ৭ টি ছাগল উদ্ধার করে এবং এ সময়ে এএসআই রুবেল শেথ কামতাল ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারাও ঘটনাস্থলে এেসে ডাকাতদের ধাওয়া করে আরও ৫ টি ছাগলসহ ২৭ টি ছাগল উদ্দারসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার বাউলিয়া পাড়ার গ্রামের আবু সাঈদ এর ছেলে মোঃ সুমন(২৬),মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালচর গ্রামের নুরুলহক এর ছেলে মোহাম্মদ আলম (২৪),কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের সাত্তার এর ছেলে মোঃ রাসেল(২৪) এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা