বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ১:৪৩

বাংলাদেশ খেলাফত আন্দোলন এর নেতা আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী সাংগঠনিক ও ওয়াজ – দোয়া মাহফিলে চষে বেড়াচ্ছেন

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আমীর এবং আলহাজ্ব আতিকুর রহমান রহমান নান্নু মুন্সী দেশের বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়াচ্ছেন দলের সাংগঠনিক কাজে এবং বিভিন্ন দোয়া মাহফিলে। তার যেন বিশ্রাম নেই, প্রতিদিনই ব্যস্ত থাকেন ওয়াজ ও দোয়ার মাহফিল ও দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে। অনুষ্ঠানে কোথাও প্রধান অতিথি, আবার কোথাও সভাপতিত্ব আবার কোথাও প্রধান বক্তা হিসেবে দেখা যাচ্ছে। কর্মবান্ধব নেতা আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী নিজের কথা ভাবেন না, তিনি ভাবেন মানুষকে নিয়ে,গরীব দুঃখী মানুষের কথা বলেন। তিনি সাধ্যমত সাহায্য সহযোগিতা করছেন অসহায়দের। প্রতি শুক্রবার তার বড় ভাঙ্গাস্থ মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার গরীবদের সাধ্যমত আর্থিক সাহায্য করছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাও যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে থাকেন নান্নু মুন্সী। ডেমরার বড়ভাঙ্গা এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানায়, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর চেয়ে অনেক টাকা ওয়ালা সম্পদ ওয়ালা লোক রয়েছে এই এলাকায়। কিন্তু তাদের মন নেই, গরীবদের সাহায্য করা, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান করার। কিন্তু আতিকুর রহমান নান্নু মুন্সী সাহায্য সহযোগিতা ও দান অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাসের কঠিন সময়ে ৬৬ দিন লক ডাউনের সময় সরকারের পাশাপশি নান্নু মুন্সী একাই পায়ে ঁেহটে হেঁটে গরীব মানুষের বাড়িঘরে গিয়ে খোঁজ নিয়েছেন সাধ্যমত আর্থিক সহযোগিতা করেছেন অসহায় ও কর্মহীন মানুষদের। ওই সময়ে তিনি যে মানব সেবায় নিয়োজিত ছিলেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। নান্নু মুন্সী যে সাহায্য সহযোগিতা করছেন তা তিনি তার ব্যবসায়ীক তহবিল থেকে করছেন। নান্নু মুন্সী সব সময় বলে থাকেন যতদিন আল­াহ বাঁচিয়ে রাখেন ততোদিন মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, ওয়াজ মাহফিলে এবং গরীবদের সাধ্যমত আর্থিক সাহায্য সহযোগিতা করে যেতে চাই। তিনি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান। তিনি মানুষের মাঝে অমর হয়ে বেঁচে থাকতে চান মানুষের দোয়া ও ভালবাসায়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা