রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৮:১৭

আদমজী ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপে সংষর্ষে আহত ১২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের মারশিয়া নামে একটি কারখানার ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ -১২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডেরপকেটগেট এলাকায়। সংঘর্ষে গুরুতর আহতরা হচ্ছে বঙ্গবন্দু ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল সমর্থিত কাউসার (২৫ ) সজল (২৩) ও হেলাল (২৫)। অপরদিকে নাসিক প্যানেল মেয়র ২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতি সমর্থিত হৃদয়(২৫), স্বপন (২৪) ও গ্যাস মিজান (৩০)। সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন, পূর্বপরিকল্পিতভাবে প্যানেল মেয়র মতিউর রহমান মতির ক্যাডার পানি আক্তারের নেতৃত্বে একাধিক অস্ত্রধারী ক্যাডার বাহিনী আমার সমর্থিত কসাই বাবুসহ আমার লোকজনের উপর অতর্কিতভাবে ধারালো রামদা ও দা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। সিরাজুল ইসলাম মন্ডল আরও বলেন আমার সমর্থিত কাউসার, হেলার, সজলসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়নগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে ছিলাম তাই কে বা কারা হামলা করেছে কিনা কিছুই জানিনা। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি, সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রেখেছি, এখন পর্যন্ত কোন পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যস্থা গ্রহন করবো বলে ওসি জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা