শাহজাহান জনিঃ
কাঁচপুর হাউওয়ে হাইওয়ে থানা পুলিশের হাতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। তাদের সাথে থাকা একটি নোহা গাড়িও পুলিশ আটক করেছে। বৃহ্স্পতিবার বিকেল ৩ টার সময় মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।কাচঁপুর থেকে ইসমাইল (৩৬) নামে এক ব্যাক্তিকে যাত্রীবেশে ছিনতাইকারীরা নোহা গাড়ীতে উঠিয়ে কুমিল্লা যাওয়ার উদ্যেশে রওনা হলে মদনপুর বাস স্ট্যান্ড থেকে একটু দুরে নাঙ্গলবন্দ কাছে পৌছলে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে তাকে গামছা দিয়ে চোখ বেধে ফেলে দেয় রাস্তার পাশে।ইসমাইল ৬৪ জেলা রেন্টকার অনলাইন ম্যাসেঞ্জার তার বয়েস মেইল জানান,তাক্ষনিক অপু নামে এক ব্যাক্তি ৯৯৯ কল করলে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও এস আই এ কে এম আলী আজম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের নোহা গাড়ীটি আটক করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হলো শরিয়তপুরের জাজিরা থানা ফকির কান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে মফিজুল ইসলাম(৫০),বাগেরহাট জেলার চিতলমারি থানার চিতলবাড়ী গ্রামের তাহজেদ সরদার ছেলে সিমুল (৪০) ,এই সময় এদের কাছ থেকে একটি নোহা গাড়ী ঢাকা মেট্রো-চ ১৩৪৮৮৮ ও ৩টি গামছা ,২টি মোবাইল,দুই বান্ডিল তার ,৬হাজার ১ শত টাকা উদ্ধার করে।কাচঁপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে কোন ধরনের অন্যায় অপরাধ করতে দেওয়া হবেনা।আমাকে যে কোন ব্যাপারে অবহিত করলে আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করব ।