নুরজাহানঃ
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে প্রদর্শন না করা, এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ৩৮ ধারায় ২৫ হাজার ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।