রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, দুপুর ২:৪৭

কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টারঃ
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দায়িত্ব পেয়েছেন উপ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. আসাদুজ্জামান।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এ নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি মনিরুল ইসলামের স্থলাভিসিক্ত হচ্ছেন। ২০১৬ সিটিটিসি গঠনের পর থেকে এ ইউনিটের নেতৃত্ব দিয়ে আসা মনিরুল ইসলাম গত মার্চে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হন। এরপর থেকে সিটিটিসি প্রধানের পদটি খালি ছিল।এর আগে আসাদুজ্জামান এসবিতে উপ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা