সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ২:১৮

ফুটপাতে দোকানপাট বসাতে চাঁদাবাজ ও তাদের দোষররা সক্রিয় শিমরাইলে ফুটপাতে আর কোন দোকানপাট বসতে দেওয়া হবেনা—– টিআই মশিউর আলম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
মহাসড়কের পাশে সিদ্ধিরগঞ্জের শিরাইলে ফুটপাতে আর কোন দোকানপাট কিংবা কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর ( টিআই প্রশাসন) মোঃ মশিউর আলম। তিনি বলেন, মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাটের কারনে শিমরাইলে প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচলের ব্যবস্থা না থাকা এবং সার্ভিসরোডটিও ও মহাসড়ক দখল করে দোকাপাট কাঁচবাজার গড়ে তোলার কারণে যানবাহন চলাচলেও ব্যাপকভাবে অসুবিধা হওয়ার কারণে গত ১৬ সেপ্টেম্বর কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশ, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাসহ সম্মিলিতভাবে শিমরাইলের ফুটপাতের সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে দেয়। কিন্তু উচ্ছেদকৃত ফুটপাতের দোকানীরা ঘুরে ফিরে ফের প্রতিদিনই ফুটপাত ও সড়ক বন্ধ করে দোকানপাট বসানোর চেষ্টা করে পুলিশও নাছোরবান্দা তারাও প্রতিদিনই অভিযান চালায় ফুটপাত ও সার্ভিসরোড পরিস্কার রাখতে। গতকাল শুক্রবার বেলা ১২ টায় শিমরাইল পুলিশ বক্সে এসব কথা বলেন টিআই মশিউর আলম। তিনি আরও বলেন, কতিপয় চাঁদাবাজ ও তাদের দোষররা যারা দীর্ঘদিন ধরে ফুটপাতের দোকানীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতো কিন্তু ফুটপাতের দোকনপাট উচ্ছেদের কারণে তাদের বড় ধরনের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা ফের ফুটপাতে দোকাপাট বসিয়ে চাঁদাবাজি করার জন্য সক্রিয় রয়েছে। তিনি আরও বলেন, পুলিশের কাজে বাঁধা ও উসকানীমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় সেলিম রেজা নামে একজনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪ টায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন এর অতিরিক্তি পুলিশ সুপার মনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জের সার্কেল সহকারী পুশি সুপার অমৃত সূত্র ধর, কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান,টিআই মশিউর আলম ও টিআই ওমর ফারুক হাইওয়ে পুলিশ শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সে এক মতবিনিময় সভা করেন শিমরাইল এলাকায় মার্কেট মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে। এ সময়ে তারা ফুটপাতের অবৈধ দোকানপাটের বিরুদ্ধে জানিয়ে হাইওয়ে পুলিশ ফুটপাতের দোকনপাট উচ্ছেদ করে ভাল কাজ করেছে যা ইতিপূর্বে এ ধরনের শতভাগ কাজ আর কেউ করেনি অতিরিক্তি পুলিশ সুপার মনোয়ার হোসেনকে জানান। টিআই মশিউর আলম ফুটপাতের বিষয়ে আরও বলেন, জনসাধারন ও যানবাহন চলাচলের বৃহত্তর স্বার্থে ফুটপাত ও মহাসড়ক ও সার্ভিসরোড দখল করে কাউকে দোকানপাট কোন ক্রমেই আর বসতে দেওয়া হবেনা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা