শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৯:০২

শিমরাইল- সাইনবোর্ড এলাকায় অসংখ্য যাত্রী বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বিকল্প পথে ছুটছে মানুষ

  • স্টাফ রিপোর্টারঃ
    ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্বিরগঞ্জের শিমরাইল, সাইনবোর্ড এলাকায় ঈদ ঘর মুখো হাজার হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়৷ শুক্রবার ভোররাত থেকে বেলা ১২ টা পর্যন্ত যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়৷ কিন্তু যানবাহনের সংকটের কারণে দূরপাল্লাগামী বাসের হাজার হাজার নারী পুরুষ শিশু সড়কের বিভিন্ন স্পটে চায়ের দোকানে, ফুটপাতে যে যেখানে পারছে বসে রয়েছেন কাঙ্খিত বাসের অপেক্ষায়৷ কিন্তু বাসতো আসছেনা। চাটখিলের যাত্রী রহিমা বেগম দু সন্তান নিয়ে সকাল ৭ টা ঘেকে বসে রয়েছেন বাসের জন্য কিন্তু ৬ ঘন্টা পেরিয়ে গেলেও বাস না আসায় যেতে পারছেননা৷ নোয়াখালীর যাত্রী আবুল কালাম পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৫ ঘন্টা বাসের জন্য ষপেক্ষা করেও বাস পাননি৷ কেউ কেউ পিকাপে, মাইক্রোতে এবং মোটর সাইকেলে চড়ে গন্তব্যে রওয়ানা দিয়েছেন৷ যানবাহন সংকটের কারনে হাজার হাজার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়ক ফাঁকা, যানবাহন সংকট থাকায় যাত্রীদের ভিড়৷ তিনি বলেন দুপুরের পর এই চাপ কিছুটা কমে যাবে৷ খোঁজ নিয়ে জানাগেছে, দূরপাল্লাগামী বাস গুলো টিকিট বিক্রি করেছে ঠিকই কিন্তু তারা গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যাত্রী নিতে গিয়ে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে৷ এ ক্ষেত্রে প্রতিটি বাস ডাবল ট্রিপ দেওয়ার কারনে বাস গুলো তাদের সিডিউল ঠিক না রাখতে পারায় যাত্রীরাা পড়েছেন দুর্ভোগে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) শরফুদ্দিন বলেন, সাইনবোর্ড, শিমরাইল ও তারাব বিশ্বরোড এলাকায় হাইওয়ে পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন এবং আমি নিজে ভোর রাত থেকে মহাসড়কে কাজ করছি। মহাসড়কে যানবাহন বিকল হলে সে ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক রেকার প্রস্তুত রেখেছি। সোনাপুর এর যাত্রী আব্দুল হাকিম, ফেনীর যাত্রী ওমর ফারুক, চাঁদপুরের যাত্রী জেসমিন বেগম বলেন, হাইওয়ে পুলিশ ঠিকমতো কাজ করার কারণে মহাসড়কে নেই কোন যানজট, কিন্তু আমরাতো গন্তব্যে যেতে পারছিনা বাস না আসার কারণে।
ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা