শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৯:০০

নেই যানজট আছে শুধু জনজট যানবাহন সংকটে সীমাহীন দুর্ভোগ

শাহজাহান জনি
ঢাকা থেকে পূর্বাঞ্চলীয় ১৬ টি জেলায় যাতায়াতের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্বিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল ,তারাব ও কাঁচপুর এলাকা। সকলের দৃষ্টি থাকে সব সময় এই পয়েন্ট গুলোর দিকে। কিন্তু এবারের দৃশ্য সম্ফুর্ণ ভিন্ন মহাসড়ক রয়েছে যানজটবিহীন একদম ফাঁকা তবে আছে ধুধু জনজট। ঈদঘরমুখো মানুষ ছুটছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে যাত্রীদের ভিড়ের কারণে তিল ধারণের ঠাঁই ছিলনা এসকল পয়েন্ট গুলোতে। হাজার হাজার যাত্রীকে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে বিকেল ৬ টা পর্যন্ত যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়৷ কিন্তু যানবাহনের সংকটের কারণে দূরপাল্লাগামী বাসের হাজার হাজার নারী পুরুষ শিশু প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়ে তারা সড়কের বিভিন্ন স্পটে চায়ের দোকানে খাবার হোটেলেও ফুটপাতসহ যে যেখানে পারছে বসে রয়েছেন কাঙ্খিত বাসের অপেক্ষায়৷ কিন্তু বাসতো আসছেনা। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়ক ফাঁকা, যানবাহন সংকট থাকায় যাত্রীদের ভিড় চাটখিলের যাত্রী নূরনাহার বেগম স্বামী সন্তান নিয়ে সকাল ১১ টা থেকে ৬ ঘন্টা বসে রয়েছেন বাসের জন্য টা ঘেকে বসে রয়েছেন বাসের জন্য । নোয়াখালীর যাত্রী আমেনা বেগম , রাকিবুল ইসলাম বলেন পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৪ ঘন্টা বাসের জন্য ষপেক্ষা করেও বাস পাচ্ছিনা৷ কেউ কেউ পিকাপে, মাইক্রোতে এবং মোটর সাইকেলে চড়ে গন্তব্যে রওয়ানা দিয়েছেন৷ যানবাহন সংকটের কারনে হাজার হাজার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ ৷হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যম্পের টিঅই (প্রশাসন) শরফুদ্দিন ,বলেন ঈদঘরমুখো অসংখ্য মানুষ ছুটছেন নারীর টানে যানজটহীন মহাসড়ক ফাঁকা থাকলেও যানবাহন সংকটের কারণে যাত্রীদের ভিড় ছিল চেখে পড়ার মতো তবে সন্ধ্যার পর যাত্রীদের এই চাপ অনেকাংশে কমে যাবে বলে তিনি জানান৷ খোঁজ নিয়ে জানাগেছে, দূরপাল্লাগামী বাস গুলো টিকিট বিক্রি করেছে ঠিকই কিন্তু তারা গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যাত্রী নিতে গিয়ে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে৷ এ ক্ষেত্রে প্রতিটি বাস ডাবল ট্রিপ দেওয়ার কারনে বাস গুলো তাদের সিডিউল ঠিক না রাখতে পারায় যাত্রীরাা পড়েছেন দুর্ভোগে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) শরফুদ্দিন বলেন, সাইনবোর্ড, শিমরাইল ও তারাব বিশ্বরোড এলাকায় হাইওয়ে পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন এবং টিআই শরফুদ্দিন বলেন, আমি নিজে ভোর রাত থেকে মহাসড়কে কাজ করছি আমার ইউনিটের সকল সদস্যদের নিয়ে। মহাসড়কে যানবাহন বিকল হলে সে ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক রেকার প্রস্তুত রেখেছি। সোনাপুর এর যাত্রী রুবেল , সাবিনা ইয়াসমিন, ফেনীর যাত্রী কামরুল ইসলাম ও নাজমা বেগম, চাঁদপুরের যাত্রী জেসমিন বেগম বলেন, হাইওয়ের শিমরাইল ক্যাম্পের পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেখে আমরা খুশি । যাত্রীদের অভিমত হাইওয়ে পুলিশের কারণে মহাসড়কের এই অংশে নেই কোন যানজট, কিন্তু আমরাতো গন্তব্যে যেতে পারছিনা বাস না আসার কারণে। যার কারণে শিমরাইল, সাইনবোর্ড ও তারাব এলাকায় পূর্বাঞ্চলীয় জেলা সমূহের যাত্রীদের যাতায়াত ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা