শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৭:৩২

সিদ্বিরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

আলমগীর হোসেনঃ

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্র“তার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু ‘ইমন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ইমনের বন্ধু জয় আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।( ২৭ জুলাই ২০২২) বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বাগমারার মামা ভাগিনা রোডে পূর্ব মাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে। পুলিশ মশিউর নামে একজনকে আটক করেছ৷ স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে রাতে ইমন ও জয় একসাথে যাওয়ার সময় রাসেল ও তার সহযোগীরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ইমন ও জয়কে ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।’ অপর দিকে জয় আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তার বোন ফারজানা।তবে নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, ‘আমরা জানতে পারি বাগবাড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছ। ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাদের ঢাকা মেডিকেলে আনলে ইমন মারা যায়। রাসেল, রাজু, স্বপন, আব্দূল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি নিহত ও আহতের পরিবারের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে নাসিক ৩নং ওয়ার্ডে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ইমন নামে একজন ঢাকা মেডিকেল খলেজ হাসপাতালে মারাগেছেন এবং জয় নামে আরেকজন চিকিৎসা নিচ্ছেন। ওসি আরও বলেন,আমরা মশিউর রহমান নামে একজনকে এ ঘটনায় আটক করেছি। হত্যাকান্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি মশিউর রহমান পিপিএম(বার) জানিয়েছেন। এদিকে ইমনের লাশ বৃহস্পতিবার বিকেলে এলাকায় পৌছলে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় রেখে সড়ক অবরোধ করে ইমন হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা