মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৯:১৭

মহাসড়কে থ্রীহুইলার বন্ধকরণসহ শৃঙ্খলা আনয়নে কাঁচপুর থানায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ
মহাসড়কে নিষিদ্ধ থ্রীহুইলার সিএনজি, ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক, লেগুনা,ব্যাটরি চালিত রিকশা চলাচল বন্ধকরণ ও মহসড়কে শৃঙ্খলা আনয়নের লক্ষে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে গতকাল শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ কাঁচপুর থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ এস, এম আবুল কাশেম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের জিলানী, শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন, কাঁচপুর থানার টিআই মোঃ ইব্রাহিম। প্রধান অতিথি বলেন, থ্রীহুইলার যানবাহন মহাসড়কে চালানো যাবেনা, আঞ্চলিক সড়কে ও উপজেলা লেভেলের ও শাখা প্রশাখা সড়কে চালানোর জন্য নির্দেশনা দেন। থ্রী হুইলারের চালক জাতীয় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন ফলে একের পর এক জীবনহানির ঘটনা ঘটেছে। এই নিষিদ্ধ যান বন্ধ করার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি আরও বলেন, সেতু মন্ত্রণালয় থেকে ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ থ্রী হুইলার বন্ধ করতে কঠোর নির্দেশনা রয়েছে, এই থ্রী হুইলারের কারণে অকালে অনেক মানুষের জীবন প্রদীভ নিভে গেছে। পুলিশ সুপার আরও বলেন, সামনে রমজান মাস ও ঈদুল ফিতর তাই মহাসড়কে কোন প্রকার যানজট সৃষ্টি না হয় এবং মহাসড়কে সার্বিক শৃঙ্খলা আনয়নের লক্ষে হাইওয়ে পুলিশ অনবরত কাজ করছে। এ সময়ে থ্রীহুইলারসহ বিভিন্ন যানবাহনের মালিক, শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কঁঅচপুর থানায় আলেঅচনা সভায় উপস্থিত ছিলেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা