মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৯:১৮

ডিএনডির জলাবদ্বতা দূর করা না হলে গলা পানিতে নেমে ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ প্রকল্পের (ডিএনডি বাঁধ প্রকল্প) এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত অপসারণ করা না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সিদ্ধিরগঞ্জে রোববার দুপুরে (২ জুলাই ২০২৩ ইং তারিখ)শিমরাইলস্থ ডিএনডি প্রধান লেকে পানিউন্নয়নবোর্ডের সেচ পাম্প হাউস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য শামীম ওসমান বলেন আমার নির্বাচনী এলাকায় ৩০-৪০ লাখ মানুষ বসবাস করে এই ডিএনডি প্রজেক্টের মধ্যে। শিল্পকারখানার ময়লাসহ এমন কোন ময়লা বিষাক্ত পদার্থ নেই যে এখানে নেই, ওই সকল ময়লা বিষাক্ত পদার্থ পানিতে ভাসছে মাণুস ওই বিষাক্ত পানিতে প্রতিনিয়ত চলাফেরা করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন । এলাকাবাসীর উদ্দশ্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখেন আমার উপর বিশ্বাস রাখেন যদি দ্রুত সময়ের মধ্যে ডিএনডির জলাবদ্ধ পানি অপসারণ করা না হয় তা হলে প্রতিবাদ হিসেবে আমিও আপনাদের ছাড়াই একাই ময়লা পানিতে নেমে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পানি অপসারণ করা না হয়। কেউ আমাকে গলা পানি থেকে উঠাতে পারবেনা। যা হবার হবে। ঈদুল আজহার আগে ও পরে টানা কয়েকদিনের বর্ষণে ডিএনডির অভ্যন্তরে সিদ্ধিরগঞ্জ, পাগলা, কুতুবপুর, মুন্সিবাগ, শহীদবাগ, মিজমিজি, কদমতলী, কদমতলী নয়াপাড়া পশিম , শান্তিধারা, গিরিধারা, জালকুঁড়ি, ভূঁইগড়, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।সাংসদ সদস্য শামীম ওসমান আরও বলেছেন পানি সম্পদ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে কথা দিয়েছেন আর কয়েকটা দিন সময় তিনি চেয়েছেন। ডিএনডি প্রজেক্টের জন্য ১২শ, ৯৯ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে , মূল করোনা, রাশিয়া ইউকেক্রন যুদ্ধের কারণে ওই টাকা আসতে দেরি হয়ে যাচ্ছে তবে জুলাই মাসেই টাকাটা আসবে। যেহেতু সেনাবিহিনী কাজটি করছে আমার প্রত্যাশা আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি কারা শেষ করতে পারবে বলে তাদের ওপর আস্থা রয়েছে। শামীম ওসমান আরও বলেছেন, সিদ্ধিরগঞ্জ এলাকার পুরোটাই যেহেতু সিটিকরপোরেশনের মধ্যে পড়েছে তাই অতিদ্রুত সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য সিটিকরপোরেশনের কাছে অনুরোধ জাননাচ্ছি যেন পানিটা ড্রেন দিয়ে ডিএনডির খালে সরাসরি চলে যায়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা