মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৯:২২

সিদ্ধিরগঞ্জে শেখহাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান শামীম ওসমানসহ ৮ জনের নামে হত্যা মামলা

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো. আরাফাত হোসেন আকাশের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০ জনকে রাখা হয়েছে। গত ২২-৯-২০২৪ তারিখ রোববার রাতে নিহতের বাবা মো. আকরাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য এ. কে. এম শামীম ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে উক্ত মামলার ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১টায় নিহত আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার বাবা ও স্থানীয় জনতার সহায়তায় গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত অবস্থায় তাৎক্ষণিক সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে এই কিশোরের মৃত্যু হয়। মৃত্যুবরণ করা ওই কিশোর খানকা মসজিদ সংলগ্ন তার বাবার ফল দোকানের বেচাবিক্রিতে সহায়তা করতো।

 

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা