বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৯শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ১১:২৭

২৭ এপ্রিল চালু হচ্ছেনা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

শাহজাহান জনিঃ

রোববার ২৭ এপ্রিল চালু হচ্ছেনা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম৷ বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিচালক মোঃ জামাল হোসেন৷ গত বছরের ১৮ জুলাই রাতে ছাত্রজনতার আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে পুড়িয়ে দেওয়া হয় পাসপোর্ট অফিসটি এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। পাসপোর্ট অফিসটি বন্ধ থাকায় পাসপোর্ট সেবা গ্রহিতারা চরম দুর্ভোগে পড়েন৷ জরুরি প্রয়োজনে নারায়ণগঞ্জের মানুষকে পাসপোর্টের জন্য যেতে হয়েছে ঢাকা, নরসিংদী এবং মুন্সিগঞ্জে। গত নভেম্বরে ভবনটির সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়। এখন সব প্রস্তুতি প্রায় শেষ। গত বৃহস্পতিবার সকাল ১০ টা পাসপোর্ট অফিসে গিয়ে দেখা অফিসের সকল প্রস্তুতি সম্পন্ন৷ ২৪ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষামূলক অফিসটি চালু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন নারায়য়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া৷ কিন্তু যে কোন কারণবশত ওই দিন উদ্ভোধন হয়নি৷ দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে পাসপোর্ট অফিসটি চালুর সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নারায়ণগঞ্জবাসী পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিনসহ আনুষঙ্গিক আসবাবপত্র৷

পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ জামাল হোসেন আরও জানান, ৩০ এপ্রিল আইটি সেকশনের লোকবল ও উর্ধবতন কর্মকর্তারা পাসপোর্ট অফিস পরিদর্শনে এসে দেখবেন মেশিনারীজ ঠিকঠাক মতো কাজ করছে কিনা৷ তার পর অফিসের সকল কার্যক্রমের চালুর জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন৷ তিনি আরও বলেন এবার আগের চেয়ে দ্রুত ও উন্নত সেবা দেওয়া হবে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা