সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রমজান, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:১৯

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী কোন কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত না পেয়ে তালাবদ্ধ অফিসের বাইরে বসে রইলেন

শাহজাহান জনিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময়ে তিনি অফিসের কাউকে উপস্থিত পাননি। অফিস ছিল তালাবদ্ধ। বুধবার ৪ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আসেন। প্রতিমন্ত্রী দীর্ঘক্ষণ ভূমি অফিসের বারান্দায় কর্মকর্তা কর্মচারীদের জন্য বসে ছিলেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে তিনি চরম ক্ষোভ করেন।এ সময় প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে এটাই হওয়া উচিত এ ক্ষেত্র কোন অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না বলে ভূমি প্রতিমন্ত্রী হুশিয়ারি করে। ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, ‘সারা দেশের ভূমি অফিসগুলো নিয়েই প্রশ্ন বিদ্ধ আছে। অনেক অভিযোগ– অনুযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো, ভূমি অফিসের সেবা দানকারী কর্মকর্তাদের সঙ্গে সেবা গ্রহীতাদের মধ্যে একটা ঘ্যাপ কাজ করছে। তাঁরা সঠিকভাবে বলেন না, কোন সেবা পেতে কতো সময় কতদিন লাগতে পারে। আমাদের প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিরাজমান রয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ততা তৈরি হচ্ছে না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং কোন অন্যায় দুর্নীতি কাউকে করতে দেওয়া হবেনা।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে আমরা এখানে (সিদ্ধিরগঞ্জ) এসে যা দেখেছি এসব বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো। এই আকস্মিক ভিজিট কেবল সিদ্ধিরগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় যে কোন দিন, যেকোনো অফিসে আমরা পরিদর্শনে যাবো। দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স ঘোষণা তা আমরা অব্যাহত রাখবো। ভূমিপ্রতিমন্ত্রীকে পেয়ে একাধিক ভুক্তভোগী এই ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে ধরেন। এমনকি এক ব্যক্তি প্রতিমন্ত্রীকে বলেন অফিসের কর্মকর্তারা নারী এনে অফিসে ম্যাসেজ করান। ঘুষ ছাড়া এই অফিসের কোন ফাইল নড়েনা বলে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন এলাকাবাসী। তবে প্রতিমন্ত্রী এলাকাবাসীর এসব অভিযোগ শুনে আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন উপস্থিত এলাকাবাসীকে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করে ফোন কেটে দেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সমকালকে বলেন মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এসে কাউকে উপস্থিত পাননি শুনেছি, ভূমি অফিসের কর্মকর্তারা যথাসময়ে অফিসে উপস্থিত ছিলেন না এ ব্যাপারে মন্ত্রী মহোদয় একটা সিদ্ধান্ত হয়তো দিবেন এবং তিনি যদি তাদের মাফ করেও দেন তার পরেও আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো বলে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা