মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:২৩

দেশে করোনায় আরও ২০ মৃত্যু

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে।রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি।নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৯৬ শতাংশ।নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা