মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:২২

ভারত থেকে কেনা ৫০ লাখ ডোজ টিকা এলো দেশে

স্টাফ রিপোর্টারঃ
করোনা মহামারির মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা পেতে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে দেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা ও সরকারের ত্রিপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা দেশে এল।এর আগে গত বৃহস্পতিবার ভারত সরকারের উপহার হিসেবে অক্সফোর্ডের টিকার ২০ লাখ ডোজ দেশে আসে। ওই টিকা রাজধানীর তেজগাঁও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির স্টোরে রাখা হয়েছে। দেশে বুধবার ড্রাই রান বা টিকাদানের মহড়া শুরু হবে। ওইদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সকে টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম দিন সরাসরি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যুক্তস্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আরও ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়া হবে। ব্যাপক হারে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারশ থেকে পাঁচশ জনকে টিকা দিয়ে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর ৮ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হবে। প্রতিদিন দুই লাখ ডোজ করে প্রথম মাসে ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা