মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:৩৫

২৯ মার্চ পবিত্র শবেবরাত

স্টাফ রিপোর্টারঃ
দেশের আকাশে রোববার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। রোববার চাঁদ দেখা যায়নি বলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।মহিমান্বিত শবেবরাতের রাতে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। এছাড়া দিনে রোজা রাখেন অনেকে। দান-খয়রাতও করেন বিত্তবানরা।এ রাতে বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা হাত তুলবেন আল্লাহর দরবারে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা