সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কোরের তত্বাবধানে ডিএনডি ( ঢাকা – নারায়ণগঞ্জ- ডেমর )প্রজেক্টের সিদ্ধিরগঞ্জের নিমাণাধীণ শিমরাইল সেচ পাম্প হাউস ষ্টেশনের প্রধান গেটের টপ স্ল্যাব (ছাদ) ঢালাই ধসে আশরাফুল আলম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১ টার সময়। নিহত শ্রমিক আশরাফুলের বাড়ি নীলফামারীর আলমডাঙ্গার জলঢাকায়।তার বাবার নাম জবান উদ্দিন। এসময় আহত হয়েছে আরও চার শ্রমিক।এসময় সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছে।নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনীর তত্তাবধানে ডিএনডির স্থায়ী পানি নিষ্কাশনে শিমরাইল পাম্প হাউস ষ্টেশনের নির্মাণের কাজ চলছে। ২৪ এপ্রিল২০২১ শনিবার পাম্প হাউসের প্রধান গেইট নির্মাণের সময় গেইটের টপ ছাদ (স্ল্যাব) ঢালাই দেয়ার সাথে সাথে তা ধসে পড়ে। এতে ৪/৫ জন শ্রমিক চাপা পড়ে। সেনা সদস্যরা দ্রæত ঘটনাস্থলে এসে এবং আদমজী ফায়ার সাভিৃসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। ধসেপড়া রড সিমেন্টের স্তুপ থেকে ৪ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে পাঠায়। আহত শ্রমিক হলেন-মিলন মিয়া (৩০), ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন (৩২), জহির হোসেন (২০) ও বাদশা মিয়া (৩৫)। এসময় নিহত শ্রমিকের সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।ডিএনডি প্রজেক্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন ঘটনাটি দুঃখজনক, শ্রমিকের জীবন তো আর ফিরিয়ে দেয়া যাবে না। তবে নিহতের পরিবারকে ২/১ দিনের মধ্যেই আমরা আর্থিক সহায়তা প্রদান করবো। যারা আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, সবকিছু পরীক্ষা করে ঢালাইয়ের কাজ শুরু করার পরেও কেন ধসে পড়লো তা তদন্ত করে দেখা হবে। গত মার্চ মাসেও ডিএনডি প্রজেক্টের মৌচাক এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজ ঢালাই করার সময় ধসে পড়ে। ডিএনডিবাসীদেও অভিযোগ বার বার নিমাণাধীণ কাজের ঢালাই ধসে পড়ছে নি¤œমানের কাজের কারণে কিনা তা তদন্ত করে দেখা দরকার সংশ্লিষ্টদের। এদিকে ঢালাই ধসে শ্রমিক চাপা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলের চারপাশে ভিড় জমায়। ছুটে যায় গণমাধ্যমের কর্মীরা। ঘটনার খবর পেয়ে অর্ধশতাধিক সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে ধসে পড়ার ছবি তুলতে গেলে সেনা সদস্যরা তাদের সাথে অশোভন আচরন করেন এবং ছবি তুলতে নিধেষ করেন। এ ঘটনা পরবর্তীতে ঘটনাস্থলে আসার সেনাবহিনীর ক্যাপ্টেন হাসিব সংবাদকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন ভবিষ্যতে এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখবো বলে সবাইকে আশ্বস্ত করেন।