শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৮:৫৪

সিদ্ধিরগঞ্জের সাইনবোের্ডে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধনের মাধ্যমে কাঁচপুর হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু

 

স্টাফ রিপোর্টারঃ
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কাঁচপুর হাইওয়ে পুলিশের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার (২মে ২০২১) বেলা ১২ টায় হাইওয়ে গাজীপুর রিজিয়ন পুলিশের পুলিশ সুপার আলী আহমেদ খান পিপিএম সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এসে কাঁচপুর হাইওয়ে পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মনোয়ার হোসেন, সহকারী পু্িরলশ সুপার অমৃত সূত্র ধর ও কাঁচপুর হাইওয়ের ওসি মোঃ মনিরুজ্জামান। পুলিশ সুপারকে এ সময়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে নরসিংদীর পুরিন্দা পর্যন্ত ২৯ কিলোমিটার নতুন করে হাইওয়ে যুক্ত হওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম বিলুপ্ত হলো। পুলিশ সুপার আলী আহম্মদ খান বলেন, মহাসড়কের আরও ২৯ কিলোমিটার সীমানা বৃদ্ধি হয়েছে, লোকবলও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা পযর্ন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিুন্দা পযর্ন্ত কাচঁপুর হাইওয়ের থানা পুলিশের সীমানা প্রায় ৮৪ কিলোমিটার এর মধ্যে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও ভুলতায় দুটি হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইতিপূর্বে কাঁচপুর হাইওয়ে পুলিশে লোকবল ছিল মাত্র ৭০ জন। সীমানা বৃদ্ধির সাথে সাথে আরও ১০০ জন লোকবলসহ ১৭০ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছে কাঁচপুর হাইওয়েতে। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইলমোড়, তারাব, ভুলতায় যানজট নিরসনের জন্য পালাক্রমে ৮ জন ও ১২ জন করে পুলিশ সদস্য ৮ ঘন্টা করে ৩ শিফটে মহাসড়কে উিউটিতে মোতায়েন থাকবে বলে পুলিশ সুপার জানান । হাইওয়ের থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, হাইওয়ের লোকবল পর্যাপ্ত আছে মহাসড়কে কোন প্রকার যানজট থাকবেনা এবং সরকার ঘোষিত নিষিদ্ধ ও থ্রীহুইলার কোন যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না, কেউ যদি হুট করে থ্রী হুইলার সিএনজি মহাসড়কে উঠেও যায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা ট্রাফিক বিভাগের লোকবল কম থাকায় মহাসড়কের সাইনবোর্ড, তারাব, শিমরাইল ,সানারপাড়, বরাব,, গোলাকান্দাইল এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে হাজার হাজার যাত্রীসাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গত সপ্তাহে সরকারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের মহাসড়কের দায়িত্ব হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা