সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ১:২১

৫৯৬ দিন পর দেশে করোনায় মৃত্যু শূণ্য

স্টাফ রিপোর্টারঃ
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে গত বছরের ৩ এপ্রিলের পর থকে দীর্ঘ ৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এতে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে অপরিবর্তিত থাকল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যু ঘটেছিল ১০ দিন পর ১৮ মার্চ। এরপর কম-বেশি মৃত্যুতে ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি। তারপর শনিবারের আগে মৃত্যুহীন দিন আর ছিল না।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা