শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৭:৫৮

শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আর আওয়ামী লীগ যুগ যুগ ধরে মানবতার ফেরিওয়ালা হয়ে জনগণের পাশে আছে এবং থাকবেই। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের মধ্যদিয়ে তিনি আজকে বিশ্বনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানজনক পর্যায়ে নিয়ে এসেছেন। তার বিকল্প তিনি নিজেই। আর দেশের সকল উন্নয়নে বাঁধা প্রদান করাই বিএনপির কাজ। দেশটা ধ্বংস হয়ে গোল্লায় যাক এটিই তাদের প্রত্যাশা।২১ ডিসেম্বর ২০২১ ইং তারিখ মঙ্গলবার দুপুরে শুকুরশী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড ও সকল ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২১) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেগম মতিয়া চৌধুরী বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে, এটাই হলো আওয়ামী লীগের প্রতিজ্ঞা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ দিয়েই আওয়ামী লীগের প্রতিটি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মানুষকে কোনো করুণা ভিক্ষা নয়, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান করে বিশেষ উপহার হিসেবে দিচ্ছেন। মানুষ এখন আর ভিক্ষা নিতে চায় না। পান্তাভাত সাধলেও নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। করোনার সময় মেধা ও শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী মানবতার পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। অসহায়-কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে বিএনপি-জামায়াতকে কেউ দেখেছে বলে আমার জানা নেই। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার কবির, মশিউর রহমান মোল্লা সজল, ডিএসসিসির ৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সালাহ উদ্দিন আহমেদ, আতিকুর রহমান আতিক ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ প্রমূখ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা