স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। ৩০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ০৮, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫, জিপিএ ৫ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন।ময়মনসিংহ বিভাগে পাশের হার ৯৭ দশমিক ৫২, জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৯২ জন। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ০৩, জিপিএ ৫ পেয়েছেন ১৬ হাজার ৪৬১ জন।কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৭৯১ জন।রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২৭ হাজার ৭০৯ জন। বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৯০ দশমিক ১৯, জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ২১৯ জন। সিলেট বিভাগে গড় পাসের হার ৯৬ দশমিক ৭৮, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৭ হাজার ৫৭৮ জন।