নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
১৬ জানুয়ারী ২০২২ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নির্বাচন। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে বিকেল ৪ টা পর্যন্ত। ১৯২ টি ভোট কেন্দ্রের সব কটি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র হাতি মার্কার মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। বেসরকারীভাবে আইভী মেয়র নির্বাচিত হয়েছেন।