শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৮:৫১

ঈদুল ফিতরকে সামনে রেখে যানজটমুক্ত মহাসড়কে নির্বিঘেœ চলাচল ও চাঁদাবাজিবন্ধে নানা পদক্ষেপ গ্রহন করেছে হাইওয়ে পুলিশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অঞ্চলের কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে যানজটমুক্ত নির্বিঘœ চলাচল ও চাঁদাবাজি বন্ধেসহ নানা উদ্যোগ গ্রহন করেছেন।মহাসড়কে কোন পন্যবাহী গাড়ি থামানো যাবেনা বলে হুঁশিয়ারী করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান।বুধবার দুপুরে এক জুম মিটিংয়ে হাইওয়ে পুলিশের অতিরিত্তি আইজিপি ফকরুল ইসলাম মলি­ক এ দিকে নির্দেশনা দেন বলে ওসি জানিয়েছেন। জুম মিটিংয়ে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অঞ্চলের পুলিশ সুপার আলী আহম্মদ খানসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে পূর্বাঞ্চলীয় ১৮ টি জেলার মানুষ ঢাকা- চট্রগ্রাম – সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর এলাকা অতিক্রম করে যেতে হয়। তাই আসন্ন ঈদঘরমুখো লাখ লাখ মানুষ যাতে যানজটমুক্তভাবে নির্বিঘেœ বাড়িতে যেতে পারে সে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়। মহাসড়ক ঘেঁষে কোন অবৈধ স্থাপনা দোকানপাট বসানো যাবেনা, এবং কোন প্রকার মহাসড়কে যানবাহন থেকে কেউ চাঁদাবাজি করতে না পারে সে দিকে কঠোর নজরদারি করার জন্য মিটিংয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে ওসি সাজ্জাদ করিম খান জানিয়েছেন। স্থানীয় পরিবহন ব্যবসায়ী মোঃ সেলিম বলেন, মহাসড়কে অবাধে চলছে থ্রী হুইলার সিএনজি, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক এবং নিষিদ্ধ লেগুনা। এ সকল থ্রী হুইলার মহাসড়কে অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে এবং যানজট সৃষ্টি করছে। ওসি সাজ্জাদ করিম খান বলেন, পূর্বাঞ্চলীয় ১৮ টি জেলার ঈদঘরমুখো মানুষ যাতে যানজটুম্ক্তও নিরাপদ ভাবে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা