আবির হোসেনঃ
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঈদঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে এবং কোরবানীর পশুবাহী যানবাহনে চাঁদাবাজিরোধকল্পে ও থ্রীহুইলারসহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহাসড়কের শিমরাইলে অভিযান চালিয়ে থ্রী হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও লেগুনাসহ ৩৪ টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দায়ের করা হয়। অভিযানে নেতৃত্বে দেন হাইওয়ে পুলিশ গজীপুর রিজিয়নের নারায়ণঞ্জের সহকারী পুলিশ সুপার অমৃতসূত্রধর। এ সময়ে শিমরাইল পুলিশ ক্যাম্পে ইনচার্জ টিআই(প্রশাসন) একেএম শরফুদ্দিন, সার্জেন্ট ও এসআইসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার অমৃত্রসূত্রধর বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে কোন প্রকার অরাজকতা, নৈরাজ্য, যানজট সৃষ্টি, কোরবানীর পশুবাহী ট্রাকে চাঁদাবাজি যাতে না হয় হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক মহাসড়কে টহলে রয়েছে, পাশাপাশি ঈদঘরমুখো যাত্রীরা যানজট বিহীন যাতে অনায়াসে মহাসড়ক অতিবাহিত করতে পারে সে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে হাইওয়ে পুলিশ সর্বদা সতর্কতার সাথে কাজ করছি। তিনি আরও বলেন, মহাসড়কে আমরা থ্রীহুইলারসহ নিষিদ্ধ যানবাহন পেলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তা অব্যাহত থাকবে। গত জুন মাসে মহাসড়কের নারায়ণগঞ্জ সার্কেলের শিমরাইল, ভুলতা ও কাঁচপুর অংশে ৯১১ টি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ৬ শতাধিক মামলা হয়েছে থ্রীহুইলারের বিরুদ্ধে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই (প্রশাসন) একেএম শরফুদ্দিন বলেন, সিএনজি, লেগুনা, ইজিবাইক, অটোরিকশাসহ বৈধ কাগজপত্র বিহীন যানবাহন মহাসড়কে আটক করলে বিভিন্ন পেশার লোক ওই সকল যানবাহন ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করে এবং তদবিরের কারণে আমরা অতিষ্ঠ তবুও আমরা ওই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছি।তিনি আরও বলেন, মহাসড়কে থ্রীহুইলার, যানবাহন সিএনজি, ইজিবাইক, লেগুনা, অটোরিকশাসহ বৈধকাজপত্র বিহীন যানবাহন পেলে আমরা প্রদিতদিনই আটক করে মামলা দিচ্ছি এবং তা অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৬ টা পর্যন্ত মহাসড়কের শিমরাইল, ভুলতা, তারাব বিশ্বরোড ও কাঁচপুর এলাকা ছিল ফাঁকা। ঈদঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে এবং কোরবানীর পশুবাহী ট্রাকসহ কোন যানবাহনে কেউ কোন প্রকার যাতে চাঁদাবাজি করতে না পারে সে ব্যাপারে আমরা হার্ডলাইনে রয়েছি বলে শিমরাইল ক্যাম্পে টিআই (প্রশাসন ) একেএম শরফুদ্দিন জানিয়েছেন। তিনি আরও জানান, পূর্বঞ্চলীয় জেলা সমূহের লাখ লাখ ঈদঘরমুখো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।টিআই শরফুদ্দিন বলেন, ঈদঘরমুখো মানুষ ঢাকা থেকে পূর্বাঞ্চলীয় জেলা সমূহে শিমরাইল ও তারাব এলাকা যানজটবিহীন নিরবিচ্ছন্নভাবে যেতে পারে সে জন্য আমরা নি রাত ২৪ ঘন্টা মহাসড়কে কাজ করছি। এবারের ঈদে শিমরাইল, সাইনবোর্ড তারাব এলাকায় যানজটের আশংকা নেই বলে জানিয়েছেন টিআই শরফুদ্দিন। তবে শিমরাইলে কিছু যানবাহন প্রতিদিনই সমস্যা সৃষ্টি করছে। সে সব যানবাহন গুলোর মধ্যে রয়েছে মহাসড়ক জুড়ে নাফ পরিবহন,শিমরাইল পরিবহন,যুবকল্যাণ পরিবহন, মঞ্জিল পরিবহন, মদিনার পথে, সুগন্ধ্যা,বন্ধু, কোমল সার্ভিস ও কুমিলার লাকসাম রুটে চলাচলরত বাসসহ বেশ কয়েকটি পরিবহন শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও মহাসড়কজুড়ে এলোমেলোভাবে রাখার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। জানাগেছে, এসব যানবাহনের নেই কোন রুট পারমিট ও বৈধ কাগজপত্র। এছাড়া শিমরাইল কাটার সামনে প্রতিদিন ২৫-৩০ টি ইজিবাইকও অটোরিকশা মহাসড়কের মাঝখানে ঠাঁয় দাঁড়িয়ে থাকে । যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। ঈদকে সামনে রেখে ওই সকল পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করলে মহাসড়কের এই অংশে কোন প্রকার যানজটের আশংকা নেই বলে জানিেেছন স্থানীয়রা। উলেখিত অভিযোগটি স্থানীয় সংবাদকর্মীরা সহকারী পুলিশ সুপারের কাছে তুলে ধরলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দিয়েছেন।