শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৬:১৪

নারী পাচারকরী দলের ৬ সদস্য গ্রেপ্তার

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি

মান পাচারকারী দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর একটি দল৷ গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঝিমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯),মিনারা ওরফে রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া (২৭),কমলি খাতুন ওরফে সীমা (৩২)৷ সিদ্বিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বুহ্পতিবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হয়৷ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় আদমজীতে র্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়৷ বৃহস্পতিবার বিকেলে জনৈক নারী ভিকটিম সশরীরে র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করে যে, একদল মানব পাচারকারী সদস্য তাকে বিউটি পার্লারে কাজ পাইয়ে দেিয়ার প্করলোভন দেখিয়ে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শবর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারে যে তাকে পার্শ¦বর্তী দেশে পাচার করা হচ্ছে। তিনি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে আসে এবং পরবর্তীতে তিনি বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জ আসে। ভিকটিম এর নিকট হতে এরুপ লিখিত অভিযোগ পেশে র‌্যাব-১১ এর একটি দল ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ১ জন পুরুষ (নারী পাচারকারী সদস্যকে) গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীদের নিকট হতে ভিকটিমের ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে আরো ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ১ জন অপ্রাপ্ত বয়স্ক। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকেও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্শ¦বর্তী দেশে পাচারের জন্য পাচারকারী চক্রটি উক্ত স্থানে নিয়ে আসে এবং এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক নারী ভিকটিমকে ৪ আগস্ট ২০২২ তারিখ রাতেই পার্শ¦বর্তী দেশে পাচার করার পরিকল্পনা ছিল। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকতরা মানব পাচারকারীগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চক্রটি দীর্ঘদিন যাবত সহজ-সরল অভাবি নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ¦বর্তী দেশে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীগণ ঘটনার সত্যতা স্বীকার করেছে। অত্র মানব পাচার চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ এ ব্যাপারে সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা