শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৬:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রীজে মাইক্রোবাস – ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

মোঃ আলমগীর হোসেন ঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের উপর নিষিদ্ব্ ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু উপর এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের মদনপুরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে নুরুউদ্দিন মারা যান।আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুর উদ্দিন খন্দকার(৪৫), অটোরিকশা চালক হানিফ(৩৫), যাত্রী মামুন (৩০) জামাল (৪০)ও জীবন সরকার (৩৪)। আহত ব্যক্তির নাম জামাল।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ৪জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি ইজিবাইক শিমরাইল থেকে উল্টোপথে কাচপুর যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস গাড়ির সঙ্গে নিষিদ্ধ ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচরে যায় ইজিবাইক৷ আহতদের মধ্যে এ সময় ইজিবাইকের এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালেনেওয়ার পর মারা যান বলে ওসি জানায়। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এবং সেখানেই ৩ জন মৃত্যুবরন করেন বলে পুলিশ জানায়৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ জীবন সরকার মারা যায়৷ এর আগে মদনপুরেরর আলবারাকা হাসপাতালে মারা যায় নুরুউদ্দিন খন্দকার৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা