শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৬:১৬

জ্বালানী তেলের জন্য ঢাকা চট্রগ্রাম পাইপলান হচ্ছে…… বিদ্যুত প্রতিমন্ত্রী

শাহজাহান জনি
আমরা গভীর সমুদ্রবন্দর থেকে পতেঙ্গা বন্দর পর্যন্ত বড় বড় পাইপলাইন বসিয়েছি। এই পাইপলাইনের কাজ এ পর্যন্ত ৯০ শতাংশ শেষ হয়েছে। গভীর সমুদ্রবন্দর থেকে আগে তেল বড় জাহাজের মাধ্যমে আনা হতো। এরপর ছোট জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এভাবে জাহাজের মাধ্যমে তেল আসতে ১৪-১৫ দিন সময় লেগে যেতো। তবে পাইপলাইনের মাধ্যমে খুব কম সময়েই আমরা এখন তেল সরবরাহ করতে পারবো।গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় মেঘনা অয়েল ডিপো পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি। আমরা পুরো প্রজেক্টটি বাংলাদেশের বিভিন্ন ঠিকাদার এর মাধ্যমে করাচ্ছি। এছাড়া বিমান বন্দরে ব্যবহৃত তেলও বর্তমানে গাড়ির মাধ্যমে সরবরাহ করা হয়। এটাও আমরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার পরিকল্পনা করেছি। এটি করতে পারলে ঢাকার ট্রাফিকের উপর চাপ কমবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের কারণে এখন সময় এবং খরচ দুটোই কম হবে। আর পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে কোনো ঝুঁকি নেই। বিদেশে এই প্রযুক্তির মাধ্যমেই তেল সরবরাহ করা হয়ে থাকে। এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, গোদনাইল মেঘনা ডিপো ইনচার্জ সহ মহা ব্যবস্থাপক লুৎফর রহমান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি এ সময়ে উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ফতুল­ায় যমুনা অয়ের ডিপো পরিদর্শন করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা