মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:৩২

শিমরাইলে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হাইওয়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কাজ কাউকে করতে দেওয়া হবেনা- টিআই শরফুদ্দিন

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা – চট্রগ্রাম জাতীয় মহাসড়ক ঘেঁষে সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে সওজের জায়গা দখল করে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন দোকানপাট, খাবার হোটেল, রেস্তোরা ও দুরপাল­াগামী বাসের শতাধিক বাস কাউন্টার। নারায়ণগঞ্জ সওজের বুল ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ৩ মে ২০২৩ বুধবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। মহাসড়কের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্প, নারায়ণগঞ্জ সওজ, ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র‌্যাব -১১ এর সদস্য ও আনসার ও ডিপিডিসির লোকবল উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন। এলাকার প্রভাবশালীসহ মার্কেট মালিকরা সওজের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট নির্মাণ করে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো বলে স্থানীয়রা জানান। মহাসড়কজুড়ে অবৈধ দোকানপাট বসানোর কারণে মহাসড়কের এই অংশে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো বলে হাইওয়ে পুলিশের টিআই একেএম শরফুদ্দিন জানিয়েছেন। তিনি আরও বলেন, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়কের এই গুরুত্পূর্ণ পয়েন্টে আর কোন সমস্যা রইলনা। শতাধিক বাস কাউন্টার গুড়িয়ে দেওয়ার কারণে নারী, বৃদ্ধ আবাল ও শিশুসহ হাজার হাজার যাত্রীকে পড়তে হয়েছে দুর্ভোগে। সামনে বর্ষকাল দূরপাল­াগামী বাসের বাস কাউন্টার গুলো গুঁড়িয়ে দেওয়ার কারণে এখন খোলা আকাশের নিচে প্রতিদিন হাজার হাজার যাত্রী বাসের টিকিট কিভাবে কাটবে কোথায় দাঁড়াবে এ প্রশ্ন বাস কাউন্টার মালিক ও সাধারন যাত্রীদের। বাস কাউন্টার না থাকায় তাদের দুর্ভোগের যেন সীমা নেই বলে আক্ষেপ করেন তারা। কিভাবে তাদের গন্তব্যে যাবে সে দুর্ভোগের কথা ভাবছে যাত্রীরা। ঝড় বৃষ্টিতে বাসযাত্রীরা বাস কাউন্টারে আশ্রয় নিতো, এখন তাদের সে শেষ সম্বলটুকুও রইলনা বলে একাধিক বাস কাউন্টারের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম বলেন, ওভারব্রিজের স¤প্রসারণ কাজ করার কারণে বাস কাউন্টার গুলো উচ্ছেদ করা হয়েছে এবং মহাসড়কজুড়ে অবৈধদখলদাররা অবৈধ স্থাপনা করার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাসহ নানা সমস্যা সৃষ্টি হওয়ার কারনসহ আমাদের নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে অন্যান্য অবৈধ স্থাপনা হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে উচ্ছেদ করা হয়েছে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আমাদের হাইওয়ের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কাজ কাউকে করতে দেওয়া হবেনা। মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের স্বার্থে আমরা হাইওয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছি বলে টিআই একেএম শরফুদ্দিন জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা