শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৩

শেখ হাসিনার সময়ে গণধর্ষণ হয়েছে কোন বিচার হয়নি ——– আফরোজা আব্বাস

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

মির্জা আব্বাসের সহধর্মীনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন গত ১৭ বছরে শেখ হাসিনার সময়ে দেশে গণধর্ষণ হয়েছে কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি যারা গণধর্ষণ করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।যার কারণে দেশে ধর্ষণসহ নানা অপরাধকর্মকান্ড বেড়েগেছে। ধর্ষণকারীদের জেল খানায় না নিয়ে ফাঁসি না দিয়ে ইসলামী আইন কায়েম করে ধর্ষণকারী নরপশুদের প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুঁড়ে হত্যা করে ন্যায় বিচার নিশ্চত করা দরকার যাতে এ ধরনের কর্মকান্ড করার কেউ সাহস না পায়। বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকান্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে। বেশ কিছু দিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ এবং কুমিল­া একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল­ায় একজন মারাও গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণের ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে। আফরোজা আব্বাস আরও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে। ৮ বছরের শিশু অছিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সাথে সাথে বিচার হলে এর পুনরাবৃত্তি ঘটতো না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে ৮ বছরের শিশুকে লম্পট সেলিম মিয়া কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনায় রোববার (১৬ মার্চ) সকাল ১০ টায় আফরোজা আব্বাস শিশুটির বাসায় দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন।এ সময়ে তিনি শিশুটির সার্বিক খোঁজ খবর নেন এবং শিশুটির জন্য আর্থিক সহায়তা শিশুটির মায়ের হাতে তুলে দিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিশুটির পরিবারকে সান্তনা দেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক মুস্তাফজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা