মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:৪৯

আরাকান রোহিঙ্গা স্যালভেনশন আর্মির প্রধান আতাউল্লাহসহ ৫ সহযোগীর ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ তার পাঁচ সহযোগীর দ্বিতীয়দফায় আট দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ( ২২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদলতে তোলা হয়। বিচারক আসামীদের কারগারে পাঠিয়েছেন৷ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন আসামীদের রোববার (১৩ এপ্রিল) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানও (২৪) রয়েছেন।

র্যাব ও পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, আরসা প্রধান জুনুনী সহযোগীসহ সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। ওই সংবাদের ভিত্তিতে গত ১৭ মার্চ সেখানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা