মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৫২

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ৪ মে থেকে স্ব শরীরে আবেদনত্র জমা ছবিও ফিঙ্গার কার্যক্রম চালু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদনপত্র ৩০ এপ্রিল বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন করা যাবে৷ এবং ৪ মে রোববার ২০২৫ তারিখ পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে পাসপোর্ট অফিস সাইনবোর্ডে এসে আবেদনপত্র জমা ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ জামাল হোসেন৷ গত বছরের জুলাই মাসের ১৮ তারিখে ছাত্রজনতার গণ আন্দোলনে পাসপোর্ট অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছিল৷ ফলে পাসপোর্ট প্রত্যাশীরা পড়েছিলেন দুর্ভোগে৷ মুন্সীগঞ্জ ও নরসিংদী গিয়ে পাসপোর্টের কাজ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নারায়ণগঞ্জবাসীকে৷ এদিকে দীর্ঘ ১০ মাস পর আবারও পাসপোর্ট অফিসটি পূর্ণদমে চালু হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নারায়ণগঞ্জবাসী৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা