শাহজাহান জনি, সিদ্ধিরগঞ্জ থেকেঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সংকটকাল। কেউ মনে করে সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূর হবে। কেউ মনে করে পরিবর্তন। এখন প্রেক্ষাপট হল ভালো একটা নির্বাচন চাই। একটা ভালো নির্বাচন, গ্রহনযোগ্য নির্বাচন মানেই আমাদের সমস্ত সমস্যা সমাধান হওয়া। আসলে এই দর্শনটা আদৌ ঠিক না, এটা ভুল দর্শন।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে
গতকাল বৃহস্পতিবার (২৮ শে আগষ্ট) বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড গ্রীন গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন বিএনপি ও আওয়ামীলীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ্ বিএনপিও আওয়ামীলীগের সুরে কথা বলে। জয় এবং তারেক রহমান একই সুরে কথা বলে। তাদের যে মার্কা সেটা ধোকাবাজির মার্কা। আর হাতপাখার মার্কা গরীব ধনী জেলে মজুর , হিন্দু মুসলিম সকলের। চরমোনাই পীর আরও বলেন নেতার পরিবর্তন হলেও কোন লাভ নেই নীতির পরিবর্তন ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবেনা।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এ দেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি। ৭০ তো নির্বাচন হয়েছিল। সে নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল। পাকিস্তান সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন তুলে নাই। এদেশে ৮১ তে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে নির্বাচনে কেউ প্রশ্ন তুলেনি। ৯১ সনের নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলেনি। ৯৬ সালেও নির্বাচন হয়েছে। সে নির্বাচনও সুষ্ঠু হয়েছে। ২০০১ এ ভালো নির্বাচন হয়েছে। এমন তো কেউ প্রশ্ন তুলেনি যে দিনের ভোট রাতে হয়েছে। কিন্তু ৭৩’র নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল যেখানে ২৯৩ টি সিট পেয়েছিল আওয়ামীলীগ। এরপরে বিএনপির আমলে ৯৬ সালের ১৫ ফেব্রয়ারীর নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। আন্দোলনের মুখে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তেমনি ২০০১ সালেও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হলেও বিএনপিকে আন্দোলনের মুখে শেষমেষ ক্ষমতা ছাড়তে হয়েছে। নির্বাচন এদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের পথ নয়।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. মুহাম্মদ দ্বীন ইসলাম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা হাফেজ মাও. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যুবায়ের হোসাইন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন, মুফতী ইমদাদুল্লাহ হাশেমী, মুফতী হাবিবুল্লাহ হাবিব, ফারুক আহমাদ মুন্সি,
প্রধান অতিথি উপস্থিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী হিসেবে ইসমাইল হোসেন সিরাজী ও ৫ আসনের প্রার্থী পদে মুফতী মাসুম বিল্লাহ,র নাম ঘোষণা করেন।