বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৯শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ৭:৫১

নারায়ণগঞ্জে ৪৮ ঘন্টা গ্যাস বন্ধ থাকবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জে আগামী ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে এই বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজের অংশ হিসেবে জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনসমূহের মধ্যে বিদ্যমান কয়েকটি আন্তঃসংযোগ ভাল্ব বন্ধ রাখতে হবে। এর মধ্যে রয়েছে জিটিসিএলের লাঙ্গলবন্দ ভাল্ব স্টেশনের ৩০ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি ভাল্ব, দেওয়ানবাগ স্টেশনের ৮ ইঞ্চি ব্যাসের ভাল্ব ও দিঘীবরাব সিজিএসের ২০ ইঞ্চি আন্ডারগ্রাউন্ড ভাল্ব। প্রয়োজনে তারাব ও দিঘীবরাব সিজিএসের আরও কিছু আন্তঃসংযোগ ভাল্বও বন্ধ করা হবে।এতে করে ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত (১২ ঘণ্টা) শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, শ্যামপুর (বিসিক) ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে ইজিসিবির ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস জানিয়েছে, ১২ ঘণ্টা পর জিটিসিএল লাঙ্গলবন্দ স্টেশনের ভাল্ব পুনরায় খোলা হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ চালু করা যাবে। তবে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।এ ছাড়া পুরো ৪৮ ঘণ্টা ধরে রূপগঞ্জ, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, সিটি ইকোনমিক জোন ও রহিম এনার্জি লিমিটেড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি সম্পন্ন হলে হরিপুর ভাল্ব স্টেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা